
পূর্বাশা ডেস্ক:
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র স্পন্সর হয়েছে লাভেলো আইসক্রিম। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করার ক্ষেত্রে প্রতিযোগিতার গুরুত্ব অনুধাবন করে এই স্বিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ২৭ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সুচনা হয়। আগষ্টের মাঝামাঝি সময়ে প্রতিযোগিতার অডিশন রাউন্ড শুরু হবে এবং ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বিজয়ী প্রতিযোগি আগামি ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
লাভেলো আইসক্রিমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাতো মোঃ একরামুল হক বলেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের স্পন্সর হতে পেরে আমরা অত্যন্ত খুশি। এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারীদের সামর্থ্যকে তুলে ধরতে সাহায্য করবে। নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান। ভবিষ্যতে ব্যবসার পাশাপাশি মিস ওয়ার্ল্ড বাংলাদেশসহ এ ধরণের অন্যান্য ভালো উদ্যোগের সাথে সবসময় যুক্ত থাকতে চায় লাভেলো।
শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, মানসম্পন্ন আইসক্রিম উৎপাদন ও সরবরাহ করে সাধরাণ মানুষের হৃদয় জয় করার লক্ষে যাত্র শুরু করেছিল লাভেলো আইসক্রিম। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে বাজারে আসা এই আইসক্রীম ইতোমধ্যে ভোক্তাদের সাড়া পেতে সক্ষম হয়েছে। সকল শ্রেণী পেশা ও বয়সের মানুষের কথা বিবেচনা করে লাভেলো আইসক্রীম বাজারে এনেছে নানা ধরণের আইটেম।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের স্পন্সরশিপের মাধ্যমে দেশব্যাপী লাভেলো আইসক্রীম এর অগ্রযাত্রায় নতুন মাত্রা পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
২০১৭/রুমকী

















































