রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পাবনায় মস্তিস্কবিহীন অদ্ভূত শিশুর জন্ম!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার একটি ক্লিনিকে এক প্রসূতি মা মস্তিস্কবিহীন অদ্ভূত আকৃতির এক শিশু সন্তান প্রসব করেছেন।

সোমবার রাতে উপজেলা সদরের রুবিয়া ফয়েজ ক্লিনিকে এই শিশুটির জন্ম হয়। তবে এ শিশুটি জন্মের কিছু সময় পরেই মারা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে সাঁথিয়ার বোয়াইলমারী গ্রামের তুহিনের স্ত্রী নাজমা খাতুনের (২৬) প্রসব বেদনা শুরু হলে তাঁকে ঔ ক্লিনিকে ভর্তি করেন তাঁর স্বজনরা। ঐ রাতেই ডা. জেসমিন ও ডা. মল্লিকা খাতুনের তত্বাবধায়নে নাজমা খাতুনের সন্তান প্রসব করানো হলে একটি অদ্ভূত পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। শিশুটির মাথার খুলি ছিল না, কপালের উপর ছিল বড় বড় দু’টি চোখ। জন্মের কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায়।

শিশুটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভীড় করতে দেখা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

পূর্বাশানিউজ/১৩সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি