শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি সরকার ইন্টারনেট কল নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি সরকার ইন্টারনেট কল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

আরব নিউজ এজেন্সির তথ্য মতে, সৌদি যোগাযোগমন্ত্রী আব্দুল্লাহ আল সুয়ানি স্যোশাল মিডিয়ায় ওয়েবসাইট টুইটারের মাধ্যমে ইন্টারনেট কলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সৌদি যোগাযোগমন্ত্রী আব্দুল্লাহ আল সুয়ানি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইন্টারনেট কলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি সরকার। বুধবার থেকে ইন্টারনেট কল আবার সহজভাবে চালু হবে।

সৌদি সরকার এ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় প্রবাসি নাগরিকগণ আনন্দ প্রকাশ করেছেন।

পূর্বাশানিউজ/১৪সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি