শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে জাপার সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এইচ এম এরশাদের নেতৃত্বে ২৫ সদস্য প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।

ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে এর আগে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন কমিশন।

আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে বসবে ইসি।

পূর্বাশানিউজ/০৯অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি