
পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের রাজনীতিতে ফরমালিন ঢুকেছে। কিছু কিছু নেতা বেপরোয়াভাবে চলছে। তাই এই সকল নেতাদের পরিহার করতে হবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের দেশের কিছু রাজনীতিবিদ হচ্ছেন রাজধানীর পরিবহনের মতো। গাড়িতে সিটিং লিখে চিটিং করে বেপরোয়াভাবে চলছেন। যারা সব দলেই রয়েছে। তাদের পরিহার করতে হবে।এই কিছু রাজনীতিবিদ রাজধানীর পরিবহনের মতো গাড়িতে সিটিং লিখে চিটিং করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি ছুটি চেয়েছেন, ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার সময়ে যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়।
শিক্ষকদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনারা প্রাইভেট কোচিং করিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পড়ালেখার মান নষ্ট করবেন না। পরীক্ষার্থী তৈরি নয়, সকলকে শিক্ষার্থী বানানোর চেষ্টা করুন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
২০১৭/মাহি

























































