শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে বিএনপির ক্ষতিপূরণ মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে এক কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন বিএনপির। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার পরিবারকে বিশ্বের তৃতীয় নম্বার দুর্নীতিপরায়ণ পরিবার হিসেবে সংবাদ প্রকাশের অভিযোগে উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এই মামলা দায়ের করেন।

রোববার চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৬ মেহেনাত বেগমের আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থাপতি তসলিমউদ্দিন চৌধুরী ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরীকে আসামি করা হয়। আদালত অভিযোগ আমনে নিয়ে দুই বিবাদীকে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হতে সমন জারী করেছেন বলে জানাগেছে।

আদালত সূত্রে জানাগেছে, ১১ অক্টোবর দৈনিক পূর্বকোণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার পরিবারকে বিশ্বের তৃতীয় নম্বার দুর্নীতি পরিবার হিসেবে চিহিৃত করে সংবাদ প্রকাশ করা হয়। তবে এর পরের দিন ১২ অক্টোবর দৈনিক পূর্বকোণের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি সংবাদ প্রকাশ করা হয়।

এদিকে একই অভিযোগে দৈনিক পূর্বকোণে বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে আরো একটি মামলা দায়ের করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও আইনজীবি ইফতেখার হোসাইন মহসিন। পরে শুনানী শেষে আদালত ৫৭ ধারায় দায়ের করা এ মামলাটি খারিজ করে দেন।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি