বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টেকনাফে এক বৃদ্ধকে গুলি করেছে সন্ত্রাসীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফে এক বৃদ্ধকে গুলি করে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সে টেকনাফ মহেশখালীয়া পাড়ার মৃত সৈয়দুর রহমানে পুত্র নজির আহমদ (৫৫)। ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার বসতবাড়ীর পিছনে সুপারী বাগানে এঘটনা ঘটে।

এসময় তার আত্মীয় স্বজনরা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে আহত নজির আহমদের ছেলে জামাল উদ্দিন বলেন, মাগরিবের নামাজ শেষে তার পিতা বাড়ী ফেরার পথে সুপারি বাগানে পূর্বে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা গুলি করলে তার পায়ের গুড়ালিতে লেগে গুরুতর আহত হয়।

তিনি আরো বলেন, প্রতিপক্ষ আবদুল হামিদ মেম্বারের ছোট ভাই মাহমুদুল হক নিজেই গুলি করেছে। এসময় তার সাথে মোঃ ইসলাম, ইলিয়াছ, ছৈয়দ হোসেনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।

এব্যাপারে আবদুল হামিদ মেম্বারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ষড়যন্ত্র করে বেকায়দায় ফেলতে এধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈন উদ্দিন বলেন, এধরনের একটা সংবাদ শুনেছি এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বাশানিউজ/২৮অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি