শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রিটিশ অ্যাম্বাসিতে বিড়ালের চাকুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ব্রিটিশ অ্যাম্বাসিতে সম্প্রতি চাকরি পেয়েছে একটি বিড়াল !

গত মাসে আম্মানের রাস্তা থেকে স্থানীয় ‘হিউমেইন সেন্টার ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ সংস্থার কর্মকর্তারা একটি বিড়াল উদ্ধার করলে, আবদৌন এলাকায় অবস্থিত ওই ব্রিটিশ অ্যাম্বাসি’র ডেপুটি অ্যাম্বাসেডর লরা দৌবান বিড়ালটি দত্তক নেন। পরবর্তীতে বিড়ালটিকে অ্যাম্বাসিতে ইঁদুর ধরার দায়িত্বে চাকরি দেওয়া হয়।

১৯৬২ সালের ঐতিহাসিক চলচ্চিত্র ‘লরেন্স অব অ্যারাবিয়া’র মূল চরিত্র টি.আই.লরেন্স এর নামানুসারে বিড়ালটির নামকরণ করা হয়েছে ‘লরেন্স অব আবদৌন’। উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় লরেন্স আরব বিদ্রোহে বড় ভূমিকা রেখেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সা¤্রাজ্যের বিরুদ্ধেও আরবদের পাশে থেকে লড়াই করেন তিনি।

বর্তমান সময়ে বিড়ালটিও একইভাবে ব্রিটিশ কূটনৈতিক হিসেবে জর্ডানের ওই অ্যাম্বাসিতে নিজ সামর্থের পরিচয় দেবে বলে মনে করেন লরা দৌবান। বিড়ালের জন্য একটি টুইটার প্রোফাইল খুলেছেন তিনি, যেখানে ইতোমধ্যে ২৫০০ ফলোয়ার পেরিয়ে গেছে। সেখানে ফলোয়ারদের উদ্দেশ্যে ছবি শেয়ার করা হয়।

এর আগে লন্ডনের পররাষ্ট্র মন্ত্রনালয়ে ‘পালমারস্টোন’ নামের একটি বিড়াল চাকরি পায় এবং সে এখনও সেখানে ইঁদুর ধরার দায়িত্বে কর্মরত রয়েছে।

পূর্বাশানিউজ/২১ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি