বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার আইনি নোটিশ, ৫টায় সংবাদ সম্মেলনে বসছে আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানোর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ।

বুধবার বিকেল ৫টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার জিয়া পরিবারকে নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়া

এরপর নোটিশের বিষয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলন করে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘৩০ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।’

পূর্বাশানিউজ/২০ ডিসেম্বর ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি