শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সব ধরনের ভার্চুয়াল মুদ্রা বিনিময় বন্ধের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ কোরিয়ার ফিন্যান্সিয়াল রেগুলেটরি চিফ বলেছেন, সব ধরনের ভার্চুয়াল মুদ্রা বিনিময় বন্ধের বিষয়টি বিবেচনা করছে দেশটির সরকার। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নীতি নির্ধারণী কমিটির বৈঠকে এনিয়ে আলোচনা হয়।

দেশটির ফিন্যান্সিয়াল সার্ভিস কমিশন চিফ চই জং-কু এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে বলেন, সরকার ভাবছে কীভাবে স্থানীয় সবরকম ভার্চুয়াল মুদ্রা বিনিময় বন্ধ করা যায়। অথবা, যারা এসংক্রান্ত আইন মানছে না কেবল তাদের চিহ্নিত করা যায়।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া এমন একসময় বিষয়টি নিয়ে সিদ্ধান্তের কথা ভাবছে যখন বিশ্বব্যাপী জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দর বিতর্কিতভাবে ওঠা-নামা করছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, মন্ত্রণালয় থেকে ‘ক্রিপ্টোকারেন্সি’ বন্ধে বিল প্রস্তুত করা হচ্ছে। কেননা, এটিই বিটকয়েনের দরপতনের মূল কারণ।
অন্যদিকে, ‘ক্রিপ্টোকারেন্সি’র মাধ্যমে বাণিজ্য বন্ধের এ সিদ্ধান্তের বিরোধিতায় দেশটির প্রেসিডেন্সিয়াল ব্লু হাউজের একটি ওয়েবসাইটে একটি পিটিশনে স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়ার হাজারো মানুষ।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি