শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি পাথর বোঝাই ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ঝগড়ারচর বাজারে এ ঘটনা ঘটে।

তবে কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

ওসি বলেন, আগুনে ট্রাকের আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খালেদা জিয়ার রায়কে ঘিরে চাপা আতঙ্কের মধ্যে এ ঘটনা ঘটল।

রোজাউল বলেন, রায়কে কেন্দ্র করে যেকোন বিশৃংঙ্খল পরিস্থিতি মোকাবেলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পূর্বাশানিউজ/০৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি