শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমরানের ওপর হামলার প্রতিবেদন পিছিয়ে ২৭ মার্চ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য দিন ছিল সোমবার। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই সুজন চন্দ্র দে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ আগস্ট সন্ধ্যায় হামলার স্বীকার হন ইমরানসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ওই ঘটনায় ওই রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত নামা ১০/১১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার আদালতে এলে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পূর্বাশানিউজ/ ২৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি