শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘লাল’গড়ে মোদী ঝড়ে ভেঙে চুরমার ২৫ বছরের বামদুর্গ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

নরেন্দ্র মোদীর ‘চলো পাল্টাই’-এর ডাকে সাড়া দিলেন ত্রিপুরাবাসী। আর তাতেই ২৫ বছরের বাম সাম্রাজ্য ভেঙে চুরমার। গেরুয়া ঝড়ে লন্ডভন্ড সিপিএমের দুর্গ। ৪০টির কাছাকাছি আসন পাওয়ার পথে বিজেপি। সিপিএম থামতে পারে ১৯টি আসনে।

২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি পেয়েছিল মাত্র ১.৫ শতাংশ ভোট। সেখান থেকে ৫ বছরের ব্যবধানেই তারা পেল ৪০.৫% ভোট। শরিক আইপিএফটি পেয়েছে ৮.৩ শতাংশ ভোট। রাজনৈতিক মহলের মতে, শূন্য আসন থেকে বিজেপির ত্রিপুরা জয় এককথায় বেনজির। এমন ফলাফলের পর মোদী ম্যাজিক শেষ হয়ে গিয়েছে, তা আর বলা যাবে না। বরং উত্তর-পূর্বে আরও জাঁকিয়ে বসল বিজেপির। এককালের গোবলয়ের দল আজ সর্বঅর্থেই সর্বভারতীয় হয়ে উঠল।

ত্রিপুরা জয়ের পরই বিজেপি নেতা রাম মাধব বলেন, ”ত্রিপুরাসুন্দরী মায়ের আশিস পেলাম। ত্রিপুরাবাসীকে ধন্যবাদ। নরেন্দ্র মোদী ও বিজেপি কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে এই জয়।”

পূর্বাশানিউজ/ ০৩ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি