শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘খালেদার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩১ মার্চ) দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবোতে সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, কারাগারে থাকা খালেদা জিয়ার সঙ্গে ইতোমধ্যেই দেখা করেছে সিভিল সার্জন। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর যদি মেডিকেল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না তাহলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে। বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে।

আগামী রোজার ঈদের আগে টাঙ্গাইল-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক যানজটমুক্ত হবে এমন আশঅ প্রকাশ করে মন্ত্রী বলেন, আগামী রোজার ঈদের আগে মানুষেল বাড়ি যাওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইল চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানজট হবে না।

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে জুলাই-আগস্টের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরুর কথা জানিয়ে তিনি বলেন, সড়কটির আশুলিয়া বাজার থেকে ডিইপিজেড পর্যন্ত ফোর লেন করা হবে।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁনসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্বাশানিউজ/ ৩১মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি