
ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসত্য বলেননি, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।’
৩১ মার্চ, শনিবার দুপুরে ১৫ কোটি টাকা ব্যয়ে সাভারের বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এসে এ সব কথা বলেন মন্ত্রী।
বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে যান ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে জেলহাজতে সিভিল সার্জন দেখে এসে বলেছেন, তিনি আগে যেমন ছিলেন তেমনই আছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের জনসভায় জনস্রোত দেখেও বিএনপি কি নিবার্চনের বার্তা পাচ্ছেন না?’
মহাসড়কের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আশুলিয়া সড়কটি গুরুত্বপূর্ণ। তাই চার লেন ও এলিভেটেট এক্সপ্রেস হওয়ার আগে সড়কটি চলাচলের জন্য সংস্কার করা হচ্ছে।’
সে সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























































