শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘সরকারের স্বদিচ্ছা ছাড়া খালেদা জিয়া বের হতে পারবেন না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

আমরা ম্যাডামকে (খালেদা জিয়া) বলেছি, এই মামলাটা অনেক রাজনৈতিক স্পর্শকারত মামলা। তবে সরকারের স্বদিচ্ছা ছাড়া ম্যাডাম কারাজীবন থেকে বের হতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবি খন্দকার মাহবুব হোসেন।

দীর্ঘ বিরতির পর কাল শুরু হবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিল বিভাগে জামিন শুনানি। তবে এরইমধ্যে শুনানিতে নিজের শারীরিক অবস্থা, অসুস্থার কথা তুলে ধরতে আইনজীবিদের নির্দেশ দিয়েছেন কারাবন্দি বেগম খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে জেলে বেগম খালেদা জিয়া। আর ঠিক ৩ মাস পর ৮মে তার জামিনের শুনানি হবে আপিল বিভাগে। তবে দীর্ঘ এই বন্দি দশায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে তার। আর জামিন নিয়ে হয়েছে অনেক চড়াই উৎড়াই।

আর ৫মে বেগম জিয়ার সাথে দেখা করেন তার আইনজীবিরা। এসময় খালেদা জিয়া তাদের কাছে জানতে চান জামিনের সম্ভাবনা কতটুকু এবং কিছু নির্দেশনাও তিনি দেন।

খালেদা জিয়ার আইনজীবি মাহবুব উদ্দীন খোকন বলেন, বিনা বিচারে এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় বিনা চিকিৎসায় তিনি কারাগারে আছেন। এটাই যেন আমরা আদালতে উপস্থাপন করি সেটাই তিনি আমাদের বলেছেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ম্যাডামে ডান হাত নাড়াতে পাড়চ্ছেন না এবং বাম ঘাঁড়েও ব্যাথা রয়েছে। তার যে অসুস্থতা তার জেলখানায় কোনো চিকিৎসা নেই।

আইনজীবিরা বলছেন, এই মামলায় জামিন পেলে অন্যান্য মামলায় খালেদা জিয়ার জামিন পাওয়া হবে সময়ের ব্যাপার মাত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি