রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৯ মে ঢাকায় বিএনপির বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী ৯ মে ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার বেলা ১১ টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, অনেক প্রতীক্ষার পর গতরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে সাফ জানিয়ে দেয়া হয় সমাবেশ করতে দেয়া হবে না। জালিম সরকার এখন জনআতঙ্কে ভুগছে বলেই বিএনপির যেকোন কর্মসূচির অনুমতি দিচ্ছে না।

এর আগে গতকাল রবিবার কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ৭ মে সারাদেশে সমাবেশের করা ডাক দিয়েছিল বিএনপি। ঢাকায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে স্থান নির্ধারণ করে পুলিশের কাছে অনুমতি চাওয়া চায় বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

সূত্রে : বাংলাদেশ প্রতিদিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি