রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দমন নীতি বাদ দিয়ে সেনাবাহিনী উত্তম পন্থায় রোহিঙ্গা সঙ্কট নিরসন করতে পারত: সুচি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৮


ডেস্ক রিপোর্টঃ

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আরও উত্তম পন্থা অবলম্বন করতে পারত মিয়ানমার সেনাবাহিনী বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে অনুষ্ঠিত এশিয়ান ইকোনমিক ফোরামে সুচি বলেন, ‘অবশ্যই আরো অনেক উপায় ছিল, যা ওই ঘটনার পর বোঝা গেছে, দমন নীতি বাদ দিয়ে উত্তম পন্থায় পরিস্থিতি মোকাবিলা করা যেত।’

অন্যদিকে রয়টার্সের দুই সাংবাদিকের আটকে রাখার বিষয়ে সুচি বলেন, সরকার সাংবাদিকদের আটক করেনি। বরং আদালত জানিয়েছে, তারা আইন ভঙ্গ করেছে। এজন্য তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গত সপ্তাহে রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছরের কারাদন্ড দেয় আদালত। রায়ের পর সুচির এটিই প্রথম মন্তব্য।

রয়টার্সের সাংবাদিকরা রাখাইনে গণহত্যা তদন্ত করার সময় তাদের গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সাজার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইয়ে যায়। জাতিসংঘ,ইইউ এবং মানবাধিকার সংস্থাগুলোর এর তীব্র নিন্দা জানায়। সূত্র: এএফপি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি