ডেস্ক রিপোর্ট: যেকোন ধরণের নৌ অবরোধ যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে হুশিয়ার করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র রুশ নৌযানগুলোর ওপর অবরোধ আরোপের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি। এমনকি ওয়াশিংটনকে অবরোধ বাস্তবায়নে দেশটির নৌবাহিনীকে ব্যবহার করার পরামর্শও দেয়া হয়েছিল বলেও দাবি করেছেন রুশ সিনেটের তথ্যনীতি নির্ধারক আলেক্সি পুশকভ।
পুশকভ রোববার জানান, মধ্যপ্রাচ্যে রুশ জ্বালানি রপ্তানি ঠেকাতে সরকারকে নৌবাহিনীকে ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন মার্কিন জ্যেষ্ঠ সিনেটর ও আভ্যন্তরীণ সেক্রেটারি রায়ান জিংকি। মস্কো সিরিয়া যুদ্ধে জড়ানোয় সেখানে জ্বালানি রপ্তানি করার চেষ্টা করছে বলে যে দাবি করা হচ্ছে তাও রীতিমত কা-জ্ঞানহীন। তবে রাশিয়া মধ্যপ্রাচ্যে কোনরকম জ্বালানি সরবরাহের চেষ্টা করছে না বা করবেনা বলেও দাবি করা হয়।
তিনি আরো বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী হওয়ায় যেকোন মুহুর্তে আলোচনা করতে পারে। এমনকি আলস্কা থেকে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর নজদারিও করতে পারে’ বলে এর প্রাদেশিক গভর্নর সারা পলিন জানিয়েছিল। তবে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে ভাল কিছু পাওয়া যাবেনা বরং কিছু কেলেঙ্কারি রটানো হবে যা তাদের স্পষ্ট বোঝা উচিৎ বলে মন্তব্য করেন রুশ প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটি।
























































