শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমি নিজেও যৌন নির্যাতনের শিকার: ট্রাম্পের উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে সিএনএন কে দেয়া এক স্বাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ানে কনওয়ে। তবে তিনি কাউকে দায়ী বা অভিযুক্ত করেননি। ইতোমধ্যেই দেশটিতে ট্রাম্পের মনোনীত বিচারপতি প্রার্থী ব্রেট কাভানফের বিরুদ্ধে ৩ জন নারীর যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

যৌন নির্যাতনের শিকার হওয়ার জন্য কাভানফ বা অন্য কাউকে দায়ী করতে চান না কনওয়ে। যার যার অপরাধের ভার তার নিজের ওপরেই বর্তাবে বলেও তিনি মন্তব্য করেন। ট্রাম্পের বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পরও তার সাথে কাজ করতে কোন আপত্তি নেই বলেও কনওয়ে দাবি করেন।

উল্লেখ্য, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাভানফকে মনোনয়ন দেয়ার পর তার বিরুদ্ধে একে একে ৩জন নারী যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। ইতোমধ্যেই সিনেটররা তার পদায়নও আটকে দিয়েছে এবং তদন্ত দাবি করেছে। তাই শনিবার ট্রাম্প এফবিআইকে কাভানফের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ক্ষতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। ইয়ন নিউজ, গার্ডিয়ান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি