রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: চীনকে সতর্ক করতে ব্যাপক সামরিক মহড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চীনের সামরিক কর্মকা-কে প্রতিহত করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী নভেম্বরের শুরুতে এ মহড়া হবে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মাইক পেন্স বলেন, চীনের অপ্রত্যাশিত হয়রানিকে প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র মহড়া চালাবে। নিজ দেশের স্বার্থে এ মহড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত অংশ ও তাইওয়ানের পাশ দিয়ে যাওয়া উড়োজাহাজ ও জাহাজগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি