শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঋধপবনড়ড়শঞরিঃঃবৎএড়ড়মষব+গড়ৎব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:তুরস্কের গোয়েন্দা সংস্থা দাবি করেছে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার পর তার লাশ এসিডে পুড়িয়ে ফেলা হয়েছে। তাই তার লাশ আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। তুরস্কের গোয়েন্দারা তন্ন তন্ন করে খাশোগজিকে খুঁজলেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তুরস্ক সৌদি দূতাবাসের অডিও ও ভিডিও ক্লিপ প্রমাণ সহ দাবি করছে খাসোগজিকে জিজ্ঞাসাবাদের সময় জীবন্ত হত্যা করা হয়েছে, এবং তার লাশ ১৫ টুকরো করা হয়। মিরর

এদিকে স্কাই নিউজ একটি সূত্রের বরাত দিয়ে বলছে খাশোগজিকে হত্যার পর তীব্র প্রতিক্রিয়া সম্পন্ন শক্তিশালী এসিড দিয়ে লাশটি পুড়িয়ে ফেলা হয়। এমনকি খাশোগজিকে হত্যার সময় হত্যাকারীরা গান শুনছিল। তুরস্কের মিডিয়া ইয়েনি সাফাক বলছে, সৌদি কর্মকর্তারা দূতাবাসে তাকে জিজ্ঞাসাবাদের সময় তার আঙ্গুলগুলো কেটে ফেলে। এসময় তার বান্ধবী দূতাবাসটির ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি