শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » কুমিল্লার দুই ওসিকে প্রত্যাহারে সিইসিকে মির্জা ফখরুলের চিঠি


কুমিল্লার দুই ওসিকে প্রত্যাহারে সিইসিকে মির্জা ফখরুলের চিঠি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ কুমিল্লা-৩ আসনে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের প্রত্যাহার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন তিনি। বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হকের কর্মী-সমর্থক, ভোটারদের ওপর পুলিশী প্রশ্রয়ে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন হামলা করছে বলে লিখিত অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুরাদনগর থানার ওসি এ কে এম মঞ্জুরুল আলম ও বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমানের ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকজন বিএনপি প্রার্থীর কর্মী-ভোটারদের ওপর হামলা-মামলা, মারধর, হয়ারনি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগ এবং প্রচার-প্রচারণা করতে পারছেন না। মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসি ধানের শীষের প্রচারণায় বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। অভিযোগে তিনি জানান, দুই ওসি নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার হয়রানির হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলছেন। একদিকে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, অন্যদিকে পুলিশ প্রশাসনের অন্যায়ভাবে গ্রেপ্তার হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারণা করতে পারছে না। এমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসিকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারে বিশেষ অনুরোধ করেন বিএনপির মহাসচিব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি