শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করলেন শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের শিক্ষার্থীদের জন্য মুদ্রণকৃত বিনামূল্যের বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ বছর জেএসসিতে গড় পাসের হার ৮৫.৮৩ শতাংশ। এছাড়া জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। শতভাগ পাশের প্রতিষ্ঠান ৪,৭৬৯টি। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশে হার ৮৯.০৪ শতাংশ।

সোমবার বেলা ১২টায় শিক্ষামন্ত্রণালয় ও দুপুর ১টায় গণশিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল বিষয়ক সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মোবাইলে খুদে বার্তার মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি