শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি করে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ প্রধানমন্ত্রী বলেন, নিজের নয়, মানুষের ভাগ্য গড়তেই

রাজনীতি করি। ২০১৪ সালে বিএনপি আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলো।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় এল দুর্নীতি করে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, নিজের নয়, মানুষের ভাগ্য গড়তেই রাজনীতি করি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশের অগ্রযাত্রা বন্ধ হয়ে গিয়েছিলো। পরে যারা ক্ষমতা দখল করেছিলো তাদের ভাগ্যেরই শুধু পরিবর্তন ঘটেছিলো। তারা হত্যা, সন্ত্রাস, মানি লন্ডারিং আর দূর্নীতির মধ্যেই ছিলো। ২০১৪ সালে বিএনপি আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলো। তাদের কাজই ছিলো মানুষ হত্যা করা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুধু জনগণের জন্য কাজ করেছে। নিজের ভাগ্য না, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই আমরা কাজ করেছি। জনগণের ভাগ্য গড়াটাই আমার একমাত্র লক্ষ্য। আবারো ক্ষমতায় আসলে দেশের প্রত্যেকে যাতে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে সেই পরিকল্পনা নিয়েছি।

তিনি আরো বলেন, বিএনপির শাসনামলে ঢাকায় পানি ও বিদ্যুতের ঘাটতি ছিলো। বিএনপির এমপিরা পানি দিতে পারেনি, বিদ্যুৎ দিতে পারেনি বলে জনগণ তাদের ধাওয়া করেছিলো। আমরা বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছি। আজকে লোডশেডিং হয় না।

প্রধানমন্ত্রী বলেন, বস্তিবাসীর চরম দুরাবস্থা দূর করার জন্য ফ্ল্যাট বাড়ি করে দিয়েছি। আরো ১০ হাজার ফ্ল্যাট করার পরিকল্পনা হাতে নিয়েছি। এই ফ্ল্যাটগুলো দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক ভাড়াও দেয়া যাবে । নদীপথ গুরুত্বপূর্ণ যোগযোগ মাধ্যম। খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে পরিবেশ ভালো থাকবে, বাতাস ভালো থাকবে। সে ব্যবস্থা নেয়া হবে।

যানজট দূর করার জন্য ফ্লাইওভার নির্মাণ করেছি। ঢাকায় আমরা পাতাল রেললাইন করবো। আর নদীগুলোখনন করে নৌপথ সচল করবো। এভাবে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হবে। নুতন সরকারি স্কুল ও কলেজ করে দিচ্ছি। হাসপাতাল করে দিচ্ছি। আমরা নতুন ভবন করে ঢাকা মেডিকেল হাসপাতাল এবং কলেজগুলোকে আরো নতুন আঙ্গিকে সাজাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি