শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চান নিপূণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে। জাতির জনক সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, অপশক্তি তার প্রাণ কেড়ে নেওয়ায় তিনি তা পারেননি। তবে তার স্বপ্নগুলো পূরণ করে যাচ্ছেন বঙ্গবন্ধুনর কন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে। জাতির জনক সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, অপশক্তি তার প্রাণ কেড়ে নেওয়ায় তিনি তা পারেননি। তবে তার স্বপ্নগুলো পূরণ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করে যাচ্ছেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। বিগত দশ বছরে যে উন্নয়ন হয়েছে তা সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এককথায় আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চাই। কথাগুলো বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপূণ আক্তার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নায়ক ফারুকের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা নিপূণ। সরাসরি মাঠে নেমে ভোটারদের কাছে নৌকায় ভোট চাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ নিয়ে নিপূণ বলেন, ‘ফারুক ভাইয়ের পক্ষে ঢাকা-১৭ আসনের বিভিন্ন জায়গায় গণসংযোগ চালানো হচ্ছে। এবারের নির্বাচনে ফারুক ভাইকে জয়ী করা মানে প্রধানমন্ত্রীকে জয়ী করা হবে। আমরা তাই নির্বাচনী এলাকায় সকল তারকাদের সমন্বয়ে অংশগ্রহণ করছি।’

তারকাদের নির্বাচনে অংশগ্রহণ ইতিবাচতক দিক মনে করে নিপূন বলেন, আমরা যারা তারকা আছি প্রত্যেকে দেশের উন্নয়নের জন্য সবার প্রিয় দলের হয়ে প্রচারণা করে যাচ্ছি। দেশের উন্নয়নের দিক দেখে আমাদের অনেকে আওয়ামী লীগের হয়ে প্রচারণা করে যাচ্ছে। আমি মনে করি আমাদের আওয়ামী লীগ সরকার আসলে দেশের উন্নয়নের অগ্রগতি দ্বিগুণ আকারে আরও বাড়বে।

চিত্রনায়ক ফারুকের জয়ী দেখতে চেয়ে ‘চাদের মতো বউ খ্যাত’ এ নায়িকা আরও বলেন, নির্বাচনে ফারুক ভাইয়ের হয়ে ক্যাম্পেইন করে যাচ্ছি। কারণ ফারুক ভাই নির্বাচনে জয়ী হলে আমাদের একজন প্রতিনিধি হবে।

আমাদের চলচ্চিত্রের সমস্যার কথাগুলো তার মাধ্যমে সরকারে কাছে পৌঁছাতে পারবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি