ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। জয় উদযাপন করতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংযত আচরণের নির্দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নির্বাচনের বিজয়ী হওয়ার পর সোমবার সকালে নোয়াখালীতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সময় টেলিভিশন।
ওবায়দুল কাদের বলে, গতকালের ভোটে কোনো কোনো এলাকায় কিছু কিছু সমস্যা হয়েছে। তবে আমাদের এই এলাকাতে কোথাও চোখে পড়ার মতো কোনো সংঘাত, সংর্ঘষ ও সহিংসতা হয়নি।
তিনি বলেন, সকলেই দিন রাত পরিশ্রম করে যে বিজয় নিয়ে এসেছেন, এই বিজয়কে রক্ষা করতে হবে। এই বিজয়ের মধ্যদিয়ে আমার প্রতিশ্রুতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো।
এসময় তিনি সকলকে ধৈর্য ধরতে এবং রাতারাতি কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়ও বলে জানান তিনি।


























































