ডেক্স রিপোর্টঃ আগামী ৫ ফেব্রুয়ারি মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এতথ্য দিয়েছে হোয়াইট হাউজ।
পেলোসি ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি চিঠিতে এ আমন্ত্রণ জানান।
পেলোসির চিঠির জবাবে ট্রাম্প লেখেন, ‘আপনার আমন্ত্রণ গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের একটি মহান গল্প বলার আছে।
একইসাথে, আমাদেরকে একটি বিশাল লক্ষ্যে পৌঁছুতে হবে!’
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের ভাষণ গত ২৯ জানুয়ারি দেওয়ার কথা থাকলেও দেশটিতে ৩৫দিন ধরে চলা আংশিক প্রশাসনিক অচলাবস্থা থাকায় বিলম্বিত হয়। সেসময় পেলোসি একটি চিঠির মাধ্যমে ট্রাম্পকে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ স্থগিত করার অনুরোধ জানান।

























































