ডেস্ক রিপোর্ট : ভারতের সঙ্গে উত্তেজনা কমেছে, হুমকি কমেনি বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বুধবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি সভায় বলেন, সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ কারণে যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।
ইমরান খান জানান, কারো চাপে নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়নি। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, নিজের স্বার্থে যা করার তাই করবে পাকিস্তান।

























































