শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে হামলা চালাতে জইশ-ই-মোহাম্মদকে ব্যবহার করে : আইএসআই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বুধবার বলেছেন, জইশ-ই-মোহাম্মদ একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং তার দেশের গোয়েন্দা সংস্থা আইএসআই এটিকে ব্যবহার করে ভারতে হামলা চালিয়েছিল। তার শাসনামলে এ ঘটনা ঘটেছিল। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ।

পারভেজ মোশাররফ জানিয়েছেন, এ জঙ্গি গোষ্ঠী তাকে দুই বার হত্যা করারও চেষ্টা চালিয়েছিল।
তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি নিজের শাসনামলে এ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেননি। তার উত্তরে পারভেজ মোশাররফ বলেন, তখন সময় ভিন্ন ছিল।

ধারণা করা হচ্ছে, ১৪ ফেব্রুয়ারি ভারত শাসিত জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছিল মাসুদ আজহার নেতৃত্বাধীন জইশ-ই-মোহাম্মদ। ওই হামলায় ভারতের কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর ৪০ সৈন্যের মৃত্যু হয়। ওই হামলার পর জইশ-ই-মোহাম্মদ সংগঠনটির জঙ্গিদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। মাসুদ আজহারের ছেলে ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হাফিজ সইদের সংগঠন জামাত-উদ-দাওয়াকেও নিষিদ্ধ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি