শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাহাজের সঙ্গে বিশাল এক তিমির ধাক্কায় অন্তত ৮৭ যাত্রী আহত হয়েছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : জাপানের নিগাতা প্রদেশের সাগরে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে বিশাল এক তিমির ধাক্কায় অন্তত ৮০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতিসম্পন্ন হাইড্রোফয়েল জাহাজটি নিগাতা বন্দর থেকে সাদো দ্বীপে ফিরছিল। এ সময় শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে তিমির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সাদো স্টিম শিপ কোম্পানির দ্রুতগতির জাহাজটির একটি হাইড্রোফয়েল উইং ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ২১২ যাত্রী ও চার ক্রু ছিলেন। তাদের মধ্যে ৮৭ জন আহত হয়েছেন। অন্তত ১৩ জন গুরুতর আঘাত পেয়েছেন।

জাহাজের চালক জানান, সমুদ্রযানটিতে তিমির আঘাতে ছয় ইঞ্চি একটি ফাটল তৈরি হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি