শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ পুলিশ নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : এখনো একজন পুলিশ নিখোঁজ রয়েছেন বলে খবরে বলা হয়েছে।
মিয়ানমারের পশ্চিমে রাখাইন প্রদেশের একটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৯ জন পুলিশ নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে রবিবার বলেন, হামলায় ৯ জন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন পুলিশ। এছাড়া এখনো একজন পুলিশ নিখোঁজ রয়েছেন।

শনিবার রাখাইনের উত্তরে ইউয়েতাইয়ো নামক গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পুলিশের ওপর এ হামলা চালায় বলে খবরে বলা হয়েছে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি