শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতীয় সেনাদের, ড্রোন ধ্বংস করে দেয়ার দাবি পাকিস্তানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার সাড়ে ৭টার দিকে ভারতের রাজস্থানের গঙ্গানগরের আকাশে উড়ছিল এই পাকিস্তানি ড্রোন। ড্রোনটিকে ভূপাতিত করে নষ্ট করে দেয় সেনাবাহিনী।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার রাজস্থানের গঙ্গানগরে পাক-ভারত সীমান্ত পেরিয়ে পাক আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল (স্বয়ংক্রিয় আকাশযান) ঢুকে পড়ে। ভারতীয় সেনাবাহিনী পাক ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছে।

এর আগেও ভারত সীমান্তে পাকসেনারা ড্রোন পাঠিয়েছিল বলে ভারতীয় সেনাবাহিনী থেকে জানানো হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক হামলার পর দিন গুজরাট সীমান্ত পেরিয়ে কুচ জেলার আকাশে একটি পাক ড্রোন ঢুকে পড়ে। সেই ড্রোনকেও গুলি করে ধ্বংস করেন ভারতীয় সেনারা। পরে ভারতীয় গণমাধ্যমে গুজরাট সীমান্তের নানঘাটাড় গ্রামে ড্রোনটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি