শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথমবারের মত কুচকাওয়াজে অংশ নেবে ইরানি যুদ্ধ বিমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ইরানের সামরিক বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে অংশ নেবে স্থানীয় প্রযুক্তিতে তৈরি সাইকেহ ও কাওসার বোমারু বিমান। ইরানি বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি মঙ্গলবার এ তথ্য জানান। আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইরানে সামরিক বাহিনী দিবস পালিত হবে। এ উপলক্ষে ইরানের বিমান বাহিনী বিশেষ অনুশীলন চালায়।

জেনারেল হামিদ ওয়াহেদি জানান, অন্য বছরের সঙ্গে এবারের সামরিক দিবসে কুচকাওয়াজের প্রধান পার্থক্য হবে- কাওসার ও সাইকেহ হান্টার বোমারু বিমানের অংশগ্রহণ। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বের সামনে আমরা প্রমাণ করে দেব যে, মার্কিন নিষেধাজ্ঞা আমাদের ক্ষতি করতে পারে নি।

কাওসার ও সাইকেহ বিমানের পাশাপাশি মিগ-২৯, এফ-৪ ফ্যান্টম এবং এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান আসন্ন কুচকাওয়াজে অংশ নেবে। এছাড়া, কেসি-৭৪৭ এবং কেসি-৭০৭ ট্যাংকার বিমানও অংশ নেবে। এসব বিমান তাবরিজ, তেহরান, হামেদান ও ইস্ফাহানের ঘাঁটি থেকে উড়বে। পার্সটুডে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি