শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বে সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন পরীক্ষা করছে জাপান


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই ট্রেনটি শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। দেশটির উচ্চগতির বুলেট ট্রেন শিনকানসেন এর আলফা-এক্স ভার্সনটি ঘণ্টায় ৪শ কিলোমিটার বেগে ছুটতে পারে। ইয়ন

জাপানের এই বুলেট ট্রেন ২০৩০ সালে স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে এবং তখন এর গতি হবে ঘণ্টায় ৩৬০ কিলোমিটার। তারপরও লম্বা নাক ও ১০টি বগি সংযুক্ত যানটি বিশ্বের দ্রুতগতির ট্রেন হবে।

আলফ-এক্স ট্রেনটি চীনের দ্রুতগতির বুলেট ট্রেন ফুক্সিংয়ের গতিকেও ছাড়িয়ে যাবে। চীনের ট্রেনটি আলফা-এক্স এর আদলে তৈরি করা হলেও এর গতি ঘণ্টায় ১০ কিলোমিটার কম।

এই দ্রুতগতির ট্রেনটি পরীক্ষা করার জন্য দেশটির সেন্দাই-আওমরি রেলপথকে বেছে নেয়া হয়। ২৮০ কিলোমিটারের এই পথটিতে প্রতি সপ্তাহে দু’বার আলফা-এক্স পরীক্ষা করা হবে। আর এটি চালানো হবে মধ্যরাতে, কেননা এ সময় এলাকাটি একেবারে শান্ত থাকে এবং রেলপথটিও ফাকা থাকে।

তবে জাপানের শিনকানসেন বুলেট ট্রেনের এন-৭০০এস মডেলটি পরীক্ষা করা হচ্ছে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে। ২০২০ সালে এটি সেবায় আসবে এবং এর গতি হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি