সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ওবায়দুল কাদের বলেছেন, ঈদ যাত্রায় সড়কপথে এখনও কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই


ওবায়দুল কাদের বলেছেন, ঈদ যাত্রায় সড়কপথে এখনও কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশে সড়কপথে এখনও কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই, সড়কপথে ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি।

শনিবার (০১ জুন) বেলা ১১টায় রাজধানীর অন্যতম আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়কে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মামলা দিয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। মামলার রায় দিয়েছেন আদালত। এ বিষয়ে সরকারের কিছু করার নেই। খালেদার মুক্তির ব্যাপারে বিএনপি চাইলে আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি