ডেস্ক রিপোর্টঃ
গিয়াস কাদেরের শারীরিক অবস্থা ভালো নয়। তিনি হার্টঅ্যাটাক করেছেন। সংকটাপন্ন অবস্থায় তাকে বর্তমানে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার খোঁজখবর রাখছেন।
চট্টগ্রামের প্রভাবশালী চৌধুরী পরিবারের সন্তান গিয়াস কাদের চৌধুরী মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই ও ফজলুল কাদের চৌধুরীর ছেলে।


























































