শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ইউপি মেম্বারের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২০

স্টাফ রিপোর্টার ঃ
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে শফিকুর রহমান নামে এক ইউপি সদস্য মৃত্যুবরণ করেছেন।

তিনি উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার। তার গ্রামের বাড়ী গুনবতী ইউনিয়নের বুধরা গ্রামে।

জানা যায়, নিহত সফিকুর রহমান গত তিন দিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। সোমবার (১৫ জুন) সকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পাশবর্তী ফেনী ডায়াবেটিস হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি