শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২১

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

ইউরোপের বাইরে ১২টি দেশ হলো-
আর্জেন্টিনা, বাহারাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার সাউদ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচক থেকে দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি