
ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের শরীর ক্ষতবিক্ষত এবং অন্যজন পলিথিন মোড়ানো অবস্থায় ছিল। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনের নালায় পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে লাশ পায় বলে জানা গেছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, নালা পরিষ্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা এই দুটি লাশ দেখতে পায়। এদের মধ্যে একটি লাশ নালার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। আরেকটা লাশ পাশে পড়ে ছিল। লাশগুলো এখানে কীভাবে এলো জানতে চাইলে তিনি বলেন, বাচ্চা দুটোই প্রি-ম্যাচিউরড। হয়তো নির্ধারিত সময়ের আগে মৃত বাচ্চা প্রসব হওয়ায় এখানে ফেলে দেয়া হয়েছে।
আবার হতে পারে অন্য কোন কারণে কেউ এভাবে ফেলে দিয়ে মেরেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
























































