শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচরে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর গভীর রাতে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারিরা হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার মোঃ নবী হোসেনের ছেলে মোঃ মহিউদ্দিন ভূইয়া (৩৩) এবং মোঃ নেজামুল হকের ছেলে মোঃ নূরুল ইসলাম (১৯)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি