মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মহিলা দলের ১৩ থানার কমিটি বিলুপ্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ১৩টি থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়েবা ইউসুফ ও সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর, শেরে বাংলানগর, তেজগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, কাফরুল, মিরপুর, পল্লবী, রূপনগর, শাহআলী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানায় বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়েছে, মহিলা দলের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে সব থানা ও ওয়ার্ডসমূহে সম্মেলন বা কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগিরই শুরু হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি