রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ফক্স নিউজের উপস্থাপককে প্রতিরক্ষা সচিব করার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০২৪

ফক্স নিউজের উপস্থাপককেফক্স নিউজের উপস্থাপককে প্রতিরক্ষা সচিব করার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট:

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষা সচিব করার ঘোষণা দিয়েছেন। হেগসেথের ওয়েবসাইটের তথ্যানুসারে, তিনি সাবেক আর্মি ন্যাশনাল গার্ড সদস্য ছিলেন এবং আফগানিস্তান, ইরাক ও গুয়ানতানামো বে, কিউবায় কাজ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাম্প এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “পিট কঠোর, বুদ্ধিমান এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। তার নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আবারও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্র কখনো পিছিয়ে পড়বে না।”

হেগসেথ জানান, সেনাবাহিনী তাকে আর চায় না। তাকে চরমপন্থি হিসেবে বিবেচনা করার পর ২০২১ সালে তিনি সেনাবাহিনী ছেড়ে দেন।

তার বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স: বিহাইন্ড দ্য বিট্রেয়াল অব দ্য মেন হু কিপ আস ফ্রি’-তে হেগসেথ উল্লেখ করেন, “এই অনুভূতি পারস্পরিক ছিল। আমিও এই সেনাবাহিনীকে আর চাইনি।”

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের ভেতরে উদ্বেগ দেখা দিয়েছে যে ট্রাম্প তার প্রতি অবিশ্বস্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ছাঁটাই করতে পারেন।

চলতি বছরের জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে তাদের বরখাস্ত করবেন যারা ‘জাগ্রত’ বা ‘ওক’। সাধারণত, রক্ষণশীলরা জাতিগত ও সামাজিক ন্যায়বিচারের প্রতি বিশ্বাসী প্রগতিশীলদের অবজ্ঞা করতে এই শব্দটি ব্যবহার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি