মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ইসরাইলকে যে হুমকি দিল ইরান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০২৪

ইসরাইলকে যে হুমকিইসরাইলকে যে হুমকি দিল ইরান

ডেস্ক রিপোর্ট:

ইরান ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল সালামি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ‘‘তোমাদের (ইসরাইল) কঠিন শাস্তি দেওয়া হবে। প্রতিশোধের জন্য অপেক্ষা করো।’’

বৃহস্পতিবার ‘নাসরাল্লাহ’ নামে একটি যুদ্ধ মহড়ায় তার দেয়া বক্তব্যে তিনি এই হুমকি দেন।

মেজর জেনারেল সালামি আরও বলেন, ‘‘আমরা শেষ পর্যন্ত লড়াই করবো এবং মুসলিমদের ওপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেবো না।’’

তিনি বলেন, ‘‘ইসরাইলি সরকার মুসলমানদের ছাড় দিতে, তাদের ওপর আধিপত্য বিস্তার করতে, তাদের ভূমি দখল করতে এবং তাদের ধর্মীয় পরিচয় লুণ্ঠন করতে বিভিন্ন মিথ্যা শক্তিকে সাহায্য করছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলমানরা কখনো আত্মসমর্পণ করে না।’’

তিনি আরও বলেন, ‘‘এ অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে। তারা দৃঢ় এবং ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে এবং প্রতিদিন শত্রুর ওপর অপূরণীয় আঘাত হানছে।’’

সম্প্রতি, ইরান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ইসরাইলে হামলা করেছিল। এরপর ইসরাইল আবার ইরানে হামলা করে। বর্তমানে, ইরান সেই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলছে। তবে তারা কবে প্রতিশোধ নেবে, সে বিষয়ে কিছু জানায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি