হোয়াইট হাউসের প্রেস সচিব হচ্ছেন ক্যারোলিন
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (গতকাল) ট্রাম্প তার নাম ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন ক্যারোলিন লেভিট, যিনি মাত্র ২৭ বছর বয়সেই এই দায়িত্ব পেতে যাচ্ছেন। এ পদে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হবেন।
শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন।’




















































