বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ


কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২৫

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ডেস্ক রিপার্টঃ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। যেহেতু এটি সহিংসতার আগুন, তাই অনুমতি নিয়ে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায়ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একই ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় সভাপতির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়াশেল ও জলকামান ব্যবহার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এর আগে ২৯ আগস্ট রাতে কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি