শনিবার,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


নেপালে বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৫

নেপালে বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১৬

নেপালে বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানান, নিহতদের পাশাপাশি প্রায় ১০০ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সাধারণ বিক্ষোভকারীর পাশাপাশি পুলিশ সদস্যও আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্লামেন্ট প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সংঘর্ষ ভয়াবহ আকার নেয়।

এ ঘটনায় বহু নিহত ও আহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

প্রতিবাদকারীরা সরকারের দুর্নীতি এবং ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

সংঘর্ষের পর কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ইতোমধ্যে আন্দোলন দেশটির অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে।

সূত্র: এএফপি, কাঠমান্ডু পোস্ট



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি