শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকা ও ৬ রোহিঙ্গাকে ফেরত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

bgb1481179569

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকা ও ছয় রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টেকনাফের নাফ নদীর চারটি পয়েন্ট ও উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে রোহিঙ্গা বোঝাই নৌকা ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

বিজিবির টেকনাফ-২-এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারের সহিংসতার পর থেকে প্রতিদিনই রোহিঙ্গারা ছোট ছোট নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। বিজিবি সদস্যরা তাদের জলসীমার শূন্যরেখা থেকে ফেরত পাঠাচ্ছে। বৃহস্পতিবার সকালে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। ৯টি নৌকায় শতাধিক রোহিঙ্গ ছিল।

বিজিবির কক্সবাজার-৩৪-এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয় রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি