শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৭

comilla20161224094617

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা নগরীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নব দম্পতি।

বুধবার সন্ধ্যায় নগরীর শাকতলা মধ্যপাড়া র‌্যাব অফিস এলাকার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মোবারক হোসেন ও শারমিন আক্তার কুমিল্লা বরুড়া উপজেলার ঝলম দক্ষিণ এলাকার বাসিন্দা। মোবারক হোসেন রিকশা চালাতেন।

র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, ৪৪ দিন আগে দুই পরিবারের অমতে তারা বিয়ে করেন। পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তারা একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মেয়েটি স্থানীয় বিসিক কারখানায় কাজ করতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি