জাকির হোসেন হাজারী:
দাউদকান্দি উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন। সভায় ইলিয়টগঞ্জ দঃ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে সিএনজি ও লেগুনাবাস থেকে চাদাবাজি বন্ধে এবং গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার মহাসড়কের গৌরীপুরে সিএনজি পারাপারের জন্য আন্ডারপাস/ওভারপাস করার জন্য উপজেলা চেয়াম্যানের মাধ্যমে জেলা পরিষদ সভায় ও সংশ্লিষ্ট কতৃপক্ষের নজর দেয়ার জন্য অনুরোধ করেন।
সভায় পুিলশ সপ্তাহ উপলক্ষে কুমিলা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের মধ্য দিয়ে জেলা আইন র্শঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বলিষ্ট ভ’মিকা রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ মেডেল(বিপিএম) লাভ করায় তাকে দাউদকান্দিবাসীর পক্ষথেকে অভিনন্দন জানান এবং সভায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত করেন।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমনের সভাপতিত্বে ৪র্থ উপজেলা পরিষদেও ১৯তম সাধারণ সভা অনুষ্টিত হয়। এদিকে উপজেলা সমাজসেবার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।

















































